আমাদের-লক্ষ্য-ও-উদ্দেশ্য

March 5, 2026 লিখেছেন:

আল ক্বিরাত চিলড্রেন ভিলেজ
একজন এতিমের দায়িত্ব গ্রহণ করুন, বদলে দিন একটি জীবন।

“বাংলাদেশে আনুমানিক ১২–১৫ লক্ষ এতিম শিশু রয়েছে। এছাড়া লক্ষ লক্ষ শিশু পিতামাতার পর্যাপ্ত স্নেহ, শিক্ষা ও নিরাপত্তা থেকে বঞ্চিত অবস্থায় জীবনযাপন করছে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী দেশে ৩৪ লক্ষেরও বেশি শিশু রাস্তার পরিবেশে বসবাস বা কাজ করছে।”

যারা বাবা-মায়ের স্নেহ, নিরাপদ আশ্রয় ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত

অনেকের জীবন শুরু হয় অনিশ্চয়তা দিয়ে, আর শেষ হয় দারিদ্র্য, অবহেলা ও অসহায়ত্বের মধ্যে।
ক্বিরাতুল কুরআন মাদরাসা এই বাস্তবতা বদলাতে চায়।
আমাদের লক্ষ্য শুধু একজন এতিম শিশুকে আশ্রয় দেওয়া নয় বরং তাকে একটি সুন্দর পরিবার, মানসম্পন্ন শিক্ষা, ইসলামী আদর্শ, মানবিক মূল্যবোধ এবং আত্মমর্যাদাপূর্ণ ভবিষ্যৎ উপহার দেওয়া।

বর্তমানে আমরা এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, ভরণপোষণ ও আবাসনের ব্যবস্থা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।আমাদের লক্ষ্য ২০২৮ সালের মধ্যে ২০০+ এতিম শিশুর দায়িত্ব গ্রহণ
ইনশাআল্লাহ,
তাদের জন্য নিশ্চিত করা হবে-
🏠 নিরাপদ আবাসন
📖 কুরআন ও যুগোপযোগী শিক্ষা
🍛 পুষ্টিকর খাবার ও ভরণপোষণ
👕 পোশাক ও প্রয়োজনীয় উপকরণ
💊 চিকিৎসা ও স্বাস্থ্যসেবা
❤️ স্নেহ, ভালোবাসা ও মানসিক পরিচর্যা

আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর অধিকার রয়েছে একটি নিরাপদ শৈশব, একটি মানসম্মত শিক্ষা এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের।

আজ আপনি যে শিশুটির দায়িত্ব গ্রহণ করবেন, হয়তো আগামীকাল সেই শিশুই একজন হাফেজে কুরআন, আলেম, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী কিংবা সমাজের একজন আদর্শ নেতৃত্বে পরিণত হবে।
আসুন, একজন এতিম শিশুর পাশে দাঁড়াই
আপনার সামান্য সহযোগিতা একটি শিশুর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

আপনার দান শুধু খাবার বা পোশাকের ব্যবস্থা করবে না বরং একটি শিশুর ভবিষ্যৎ, স্বপ্ন ও আত্মমর্যাদা রক্ষার অংশীদার হবে।
একজন এতিমের দায়িত্ব গ্রহণ করুন।

আল ক্বিরাত চিলড্রেন ভিলেজের স্বপ্ন বাস্তবায়নে অংশ নিন।
আসুন একসাথে গড়ে তুলি ২০০+ এতিম শিশুর সুন্দর আগামী।
শুকরান লাকুম।