এলাকাবাসীর একটি স্বপ্ন পূরণ প্রকল্প ৩ নং চরমোহনাবাসীর দীর্ঘদিনের দোয়া ও স্বপ্নের বাস্তব রূপ এই প্রকল্পটি শুধুই একটি নির্মাণ নয়, এটি দ্বীনি শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের একটি সম্মিলিত উদ্যোগ।

মাদ্রাসা উন্নয়নের তহবিল

মাত্র ১০০ টাকায় মাদ্রাসা নির্মাণ

ক্বিরাতুল কুরআনের সাথে

এতিমের দায়িত্ব গ্রহণ

আল ক্বিরাত চিলড্রেন ভিলেজ একজন এতিমের দায়িত্ব গ্রহণ করুন, বদলে দিন একটি জীবন। "বাংলাদেশে আনুমানিক ১২–১৫ লক্ষ এতিম শিশু রয়েছে। এছাড়া লক্ষ লক্ষ শিশু পিতামাতার পর্যাপ্ত স্নেহ, শিক্ষা ও নিরাপত্তা থেকে বঞ্চিত অবস্থায় জীবনযাপন করছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী দেশে ৩৪ লক্ষেরও বেশি শিশু রাস্তার পরিবেশে বসবাস বা কাজ করছে।" যারা বাবা-মায়ের স্নেহ, নিরাপদ আশ্রয় ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত অনেকের জীবন শুরু হয় অনিশ্চয়তা দিয়ে, আর শেষ হয় দারিদ্র্য, অবহেলা ও অসহায়ত্বের মধ্যে। ক্বিরাতুল কুরআন মাদরাসা এই বাস্তবতা বদলাতে চায়। আমাদের লক্ষ্য শুধু একজন এতিম শিশুকে আশ্রয় দেওয়া নয় বরং তাকে একটি সুন্দর পরিবার, মানসম্পন্ন শিক্ষা, ইসলামী আদর্শ, মানবিক মূল্যবোধ এবং আত্মমর্যাদাপূর্ণ ভবিষ্যৎ উপহার দেওয়া। বর্তমানে আমরা এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, ভরণপোষণ ও আবাসনের ব্যবস্থা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য ২০২৮ সালের মধ্যে ২০০+ এতিম শিশুর দায়িত্ব গ্রহণ ইনশাআল্লাহ, তাদের জন্য নিশ্চিত করা হবে- 🏠 নিরাপদ আবাসন 📖 কুরআন ও যুগোপযোগী শিক্ষা 🍛 পুষ্টিকর খাবার ও ভরণপোষণ 👕 পোশাক ও প্রয়োজনীয় উপকরণ 💊 চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ❤️ স্নেহ, ভালোবাসা ও মানসিক পরিচর্যা আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর অধিকার রয়েছে একটি নিরাপদ শৈশব, একটি মানসম্মত শিক্ষা এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের। আজ আপনি যে শিশুটির দায়িত্ব গ্রহণ করবেন, হয়তো আগামীকাল সেই শিশুই একজন হাফেজে কুরআন, আলেম, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী কিংবা সমাজের একজন আদর্শ নেতৃত্বে পরিণত হবে। আসুন, একজন এতিম শিশুর পাশে দাঁড়াই আপনার সামান্য সহযোগিতা একটি শিশুর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার দান শুধু খাবার বা পোশাকের ব্যবস্থা করবে না বরং একটি শিশুর ভবিষ্যৎ, স্বপ্ন ও আত্মমর্যাদা রক্ষার অংশীদার হবে। একজন এতিমের দায়িত্ব গ্রহণ করুন। আল ক্বিরাত চিলড্রেন ভিলেজের স্বপ্ন বাস্তবায়নে অংশ নিন। আসুন একসাথে গড়ে তুলি ২০০+ এতিম শিশুর সুন্দর আগামী। শুকরান লাকুম।

বিস্তারিত পোস্ট

পথ শিশুর দায়িত্ব গ্রহণ

রাস্তার ধারে ঘুমিয়ে থাকা শিশুটি, ট্রাফিক সিগন্যালে হাত পেতে দাঁড়িয়ে থাকা শিশুটি কিংবা আবর্জনার স্তূপে খাবার খুঁজতে থাকা শিশুটি—তারা কেউ জন্মগতভাবে পথ শিশু নয়। ভাগ্যের নির্মম পরিহাস, দারিদ্র্য, পরিবারহীনতা কিংবা সামাজিক অবহেলা তাদেরকে এই অবস্থায় নিয়ে এসেছে। বাংলাদেশে অসংখ্য পথ শিশু প্রতিদিন ক্ষুধা, অশিক্ষা, নির্যাতন ও অনিশ্চয়তার সঙ্গে সংগ্রাম করছে। শিক্ষা, চিকিৎসা, নিরাপদ আশ্রয় ও স্নেহময় পরিবেশের অভাবে তাদের স্বপ্নগুলো অঙ্কুরেই ঝরে যাচ্ছে। কিন্তু আপনি চাইলে একটি শিশুর ভাগ্য বদলে যেতে পারে। একজন পথ শিশুর দায়িত্ব গ্রহণের মাধ্যমে আপনি তাকে দিতে পারেন— ✔️ নিরাপদ বাসস্থান ✔️ নিয়মিত খাবার ও পোশাক ✔️ কুরআন ও আধুনিক শিক্ষা ✔️ চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ✔️ নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা ✔️ আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার সুযোগ ক্বিরাতুল কুরআন মাদরাসা অসহায়, পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও মানবিক সহায়তার কার্যক্রম পরিচালনা করছে। আমাদের লক্ষ্য শুধু তাদের ভরণ-পোষণ নয়; বরং তাদেরকে দ্বীনদার, শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা স্বপ্ন দেখি, আগামী ২০২৮ সালের মধ্যে ২০০+ অসহায় ও পথ শিশুর পূর্ণ দায়িত্ব গ্রহণ করে তাদের জন্য একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও স্নেহময় পরিবেশ নিশ্চিত করার। আসুন, একজন পথ শিশুর দায়িত্ব গ্রহণ করি। আপনার সহযোগিতায় একটি শিশু ফিরে পেতে পারে তার হারিয়ে যাওয়া শৈশব, নতুন স্বপ্ন এবং একটি সম্মানজনক ভবিষ্যৎ। আজকের সহযোগিতা একটি শিশুর আগামীকালকে আলোকিত করতে পারে। একটি শিশুর মুখে হাসি ফোটান, বদলে দিন একটি জীবনের গল্প। শুকরান লাকুম।

বিস্তারিত পোস্ট

এতিম ও শিশুর আবাসন

আলহামদুলিল্লাহ, এতিম ও অসহায় শিশুদের জন্য একটি নিরাপদ, স্নেহময় ও ইসলামী পরিবেশে আবাসনের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য শুধু তাদের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া নয়; বরং তাদেরকে কুরআন ও সুন্নাহর আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, আধুনিক শিক্ষার সুযোগ প্রদান, উত্তম চরিত্র গঠন এবং আত্মনির্ভরশীল করে তোলা। এতিম শিশুদের মুখে হাসি ফোটানো, তাদের জীবনে ভালোবাসা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার মানবিক ও ইসলামী দায়িত্ব। আপনাদের দোয়া, পরামর্শ ও আন্তরিক সহযোগিতাই এই মহৎ উদ্যোগকে সফল করতে পারে। আসুন, আমরা সবাই মিলে এতিম শিশুদের জন্য একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের এই উদ্যোগ কবুল করুন এবং সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

বিস্তারিত পোস্ট

চলমান কার্যক্রমসমূহ

নিয়মিত কার্যক্রম

নিয়মিত দাতা সদস্য

একজন নিয়মিত দাতা সদস্য হিসাবে, মাদ্রাসার সকল উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করতে আমাদের পাশে থাকুন
বিস্তারিত দেখুন
নিয়মিত কার্যক্রম

মাদ্রাসার নির্মাণ কাজ

মাদ্রাসার নির্মাণ কাজ চলমান থাকায়,আপনার সাধ্যমত আর্থিক সহযোগিতা প্রদান করুন।
বিস্তারিত দেখুন
নিয়মিত কার্যক্রম

সমাজ সেবামূলক কাজ

রক্তদান, শীতপত্র দান,ইসলামিক মাহফিল সহ বিভিন্ন সমাজসেবা ও সমাজ সংস্কার মূলক কাজ নিজস্ব ও বেসরকারি উদ্যোগে চালিয়ে যাবার...
বিস্তারিত দেখুন
নিয়মিত কার্যক্রম

প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো

আপনাদের দানের টাকায় বন্যা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় এই অভিপ্রায় নিয়ে...
বিস্তারিত দেখুন
নিয়মিত কার্যক্রম

দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি

দক্ষতা থাকা সত্ত্বেও শুধু পুঁজির অভাবে যারা উদ্যোগ নিতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস।
বিস্তারিত দেখুন

মাদ্রাসা উন্নয়নের তহবিল

মাত্র ১০০ টাকায় মাদ্রাসা নির্মাণ

আমাদের সাথে যুক্ত হোন

আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর্তমানবতার সেবায় ভূমিকা রাখতে পারেন।

আমাদের কার্যক্রমের ভিডিও গ্যালারি

Video Thumb
Video Thumb
Video Thumb

ব্লগসমূহ

এতিম ও পথ শিশু
এতিম ও পথ শিশুরাও আমাদের সন্তান । তাদের আধুনিক ও ধর্মীয় শিক্ষা সহ আবাসিক সুযোগ-সুবিধা প্রদানে আমরা ইনশাআল্লাহ...
আবাসিক হেফজখানা
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় আমাদের আবাসিক হেফজখানা চালু হয়েছে।

আমাদের সাথে যুক্ত থাকুন

কার্যক্রম সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।