প্রতিষ্ঠান সভাপতি বানী

March 4, 2026 BY

“সম্মানিত অভিভাবক, শিক্ষক ও সুধীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমাদের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠদান নয়, জাতি গঠনের অন্যতম মাধ্যম। বর্তমান যুগোপযোগী ও বিশ্বায়নের এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রযুক্তি-নির্ভর আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষা প্রদান করা। আমাদের দৃঢ় বিশ্বাস, সঠিক যত্ন ও সুশিক্ষার মাধ্যমে আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সৎ ও দক্ষ সুনাগরিক হিসেবে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে।
অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় আমরা একটি আনন্দদায়ক ও মানসম্মত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাদরাসার উত্তরোত্তর সাফল্য ও সুনাম বজায় রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
ধন্যবাদান্তে,
সভাপতি
ক্বিরাতুল কুরআন মাদরাসা