রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

“তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”

— সহীহ আল-বুখারী, হাদিস: ৫০২৭

কুরআনের শিক্ষা ও প্রচারের এই মহৎ কাজে যারা নিয়োজিত, তারা আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাবান। আর আপনি যখন আপনার দান, সদকা বা অনুদানের মাধ্যমে কুরআন শিক্ষা অর্জনকারী শিক্ষার্থী এবং তাদের লালন-পালনে নিয়োজিত মাদ্রাসাকে সহযোগিতা করেন, তখন আপনিও এই মহৎ কাজের অংশীদার হওয়ার সৌভাগ্য লাভ করেন।

হয়তো আপনার একটি দানের মাধ্যমেই একজন হাফেজ, একজন আলেম কিংবা একজন দ্বীনের দাঈ গড়ে উঠবে, যার কুরআন তিলাওয়াত, শিক্ষা ও দাওয়াতের সওয়াব থেকে আল্লাহ চাইলে আপনিও অংশ লাভ করবেন।

আসুন, কুরআনের খাদেম তৈরির এই বরকতময় কাজে নিয়মিত দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।