ক্বিরাতুল কোরআন মাদ্রাসা – পরিচিতি

March 3, 2026 BY

ভূমিকা
২০১১ খ্রিষ্টাব্দ।
এলাকার কিছু উদ্যমী যুবকের অন্তরে হঠাৎ করেই জাগ্রত হয় দ্বীনের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা। সেই অনুপ্রেরণা থেকেই তারা মরহুম কাজী আঃ সাত্তার চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন মাঠে একটি মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
মাহফিলের প্রস্তুতির মাঝেই এক যুবক প্রস্তাব রাখেন—
দ্বীন প্রচারে মাহফিল সাময়িক উদ্যোগ হতে পারে, কিন্তু স্থায়ী পরিবর্তনের জন্য প্রয়োজন একটি মাদ্রাসা।
এই প্রস্তাবই হয়ে ওঠে ইতিহাসের মোড় ঘোরানো সিদ্ধান্ত। মাহফিলের পাশাপাশি একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। মাহফিলে আগত সম্মানিত আলেমগণও এলাকাবাসীকে মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বুদ্ধ করেন।
স্থানীয় মুরুব্বীদের পরামর্শক্রমে কাজী বাড়ির কাচারি ঘরে ২০১১ সালের ২০ জানুয়ারি, মাত্র ২০ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয় ক্বিরাতুল কোরআন মাদ্রাসা-র পথচলা।
বর্তমান অবস্থা (আলহামদুলিল্লাহ)
আজ মহান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় মাদ্রাসাটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
মোট ৩৩ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত
একটি দ্বিতল শিক্ষা ভবন
একটি একতলা নুরানি শিক্ষা ভবন
১১ জন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে
মোট ৩৫২ জন শিক্ষার্থী নিয়মিত শিক্ষা গ্রহণ করছে
এক সময় যে এলাকায় অশুদ্ধ তেলাওয়াত ও দ্বীনি অজ্ঞতা বিরাজমান ছিল,
আজ সেই এলাকা শুদ্ধ তেলাওয়াত ও কুরআনের সুরে মুখরিত।
সম্প্রসারিত কার্যক্রম
মাদ্রাসার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে—
ক্বিরাতুল কোরআন পাঠাগার
ক্বিরাতুল কোরআন বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্র (পুরুষ শাখা)
ক্বিরাতুল কোরআন কুরআন শিক্ষা কেন্দ্র (মহিলা শাখা)
এসব কার্যক্রমের মাধ্যমে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ সকলের মাঝে কুরআনের আলো পৌঁছে দেওয়া হচ্ছে।
আমাদের অঙ্গীকার
ক্বিরাতুল কোরআন মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—
এটি একটি দ্বীনি আন্দোলন, একটি আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়।
আল্লাহর রহমত ও আপনাদের অব্যাহত সহযোগিতায়
এই প্রতিষ্ঠানের সুনাম ও সুখ্যাতি আজ চারদিকে ছড়িয়ে পড়ছে।